Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে কী কী পাওয়ার কথা ধনকড়ের

প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে কী কী পাওয়ার কথা ধনকড়ের

ইস্তফার পর জনসমক্ষে দেখাই যায়নি তাঁকে। এমনকী আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন, ধনকড় নাকি ‘নিখোঁজ’। তাৎপর্যপূর্ণভাবে এখনও পর্যন্ত কোনও অবসরকালীন সুবিধার জন্যও আবেদন করেননি তিনি। যার ফলে খানিক সংশয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগসুবিধা দেওয়া হয়। মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন ধনকড়।

 

কেবল পেনশন নয়, আরও একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন সদ্য ইস্তফা দেওয়া ধনকড়। টাইপ এইট বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে যাতায়াতের ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও দু’জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তাঁর স্ত্রীর জন্যও থাকবে একজন ব্যক্তিগত সচিব। এছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি যে সরকারি বাংলোতে থাকবেন সেখানকার ইলেকট্রিক এবং জলের বিলও মেটানো হবে সরকারের তরফে।

 

কিছু আসবাবপত্র এবং দু’টি মোবাইল ফোনও সরকারের তরফে পাবেন ধনকড়। শোনা গিয়েছিল, ধনকড়ের ইস্তফার অন্যতম কারণ নাকি তাঁর ‘বেমক্কা’ চাহিদা। তিনি নাকি সরকারের কাছে বিলাসবহুল বাড়ি, বুলেটপ্রুফ গাড়ি-সহ একাধিক বাড়তি সুবিধা চেয়েছিলেন। যা দিতে রাজি হয়নি কেন্দ্র। কিন্তু অবসরের পর ন্যূনতম সরকারি সুবিধার জন্যও আবেদন করলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি।

READ MORE.....