Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফিটনেসে ২০০ শতাংশ নিশ্চিত হয়েই দল বাছাই বিসিসিআইয়ের

ফিটনেসে ২০০ শতাংশ নিশ্চিত হয়েই দল বাছাই বিসিসিআইয়ের

:আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দল ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক। ঘোষিত দলে থাকা চার ক্রিকেটার—জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর—এর নামের পাশে বসানো হয়েছে বিশেষ চিহ্ন,যার অর্থ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তাঁরা মূল দলে সুযোগ পাবেন। এই অনিশ্চয়তা নিয়েই সমালোচনার মুখে পড়েছে বোর্ড।তীব্র সমালোচনার জেরে

 

বিসিসিআই এবার সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার আগে তাঁর ফিটনেস সম্পর্কে ২০০ শতাংশ নিশ্চিত হয়েই নেওয়া হবে। বোর্ড সূত্রে জানা গেছে, খেলোয়াড় নির্বাচন ও ফিটনেস রিপোর্ট নিয়ে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এমনকি কোনও নির্বাচিত ক্রিকেটার চোট পেলে তাঁর সম্ভাব্য বিকল্প কে হবেন, তা আগে থেকেই ঠিক করে রাখার পরিকল্পনা করছে বোর্ড।

 

বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আন্তর্জাতিক সিরিজের তিন-চার সপ্তাহ আগে দল নির্বাচন করা হয় বলে সেই সময়ে চোট থাকলেও সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এই প্রক্রিয়াকেই বলা হয় সাবজেক্ট টু ফিটনেস। তবে অতীতে বহুবার দলে নেওয়ার পর চোটের কারণে খেলোয়াড় বাদ পড়েছেন, যা নিয়ে বারবার সমস্যায় পড়েছে বোর্ড।সাম্প্রতিক পারফরম্যান্সও স্বস্তিদায়ক নয়—শেষ কয়েকটি সিরিজে কেবল জিম্বাবোয়ের বিরুদ্ধেই জিতেছে ভারত, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল, বৃহস্পতিবার বিসিসিআই সদর দফতরে হেডকোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর ও সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড।

READ MORE.....