Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফিল্ডিং করতে গিয়ে মচকাল গোড়ালি, সেমিফাইনালের আগে প্রতিকাকে নিয়ে চিন্তায় হরমনপ্রীতরা

ফিল্ডিং করতে গিয়ে মচকাল গোড়ালি, সেমিফাইনালের আগে প্রতিকাকে নিয়ে চিন্তায় হরমনপ্রীতরা

ছেলেদের ক্রিকেটে শ্রেয়সী গিয়ারের পরে মেয়েটি দের ক্রিকেটে এবার প্রতিকা রাওয়াল চিন্তা বাড়ালেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের। চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে এর আগেই সোফি ডিভাইনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল হরমনপ্রীতরা। ফলে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত নিয়মরক্ষার ম্যাচ।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি হয়। ম্যাচে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা।‌তবে এই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছেন এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা প্রতিকা রাওয়াল। সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রাখল এই চোট।

 

বৃষ্টির কারণে ভারত-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালরা।নবি মুম্বাইয়ের ডিআই প্যাটিল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।এই সময়েই বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারের শেষ বলে চোট পান ভারতীয় ওপেনার প্রতিকা রাওয়াল। শারমিন আখতারের শট যায় মিড উইকেট অঞ্চলে।সেই শট বাঁচাতে প্রতিকা দৌড় লাগান।বৃষ্টির কারণে আউটফিল্ড কিছুটা পিচ্ছিল ছিল।আর সেখানেই ঘটে বিপত্তি।পা আটকে বিশ্রীভাবে পড়ে যান প্রতিভা।সঙ্গে সঙ্গে ডান পায়ের গোড়ালি মচকে যায়। সতীর্থরা ছুটে আসেন।ছুটে আসেন ফিজিও। সাপোর্ট স্টাফের কোনওরকমে উঠে দাঁড়িয়ে বাউন্ডারি লাইনের বাইরে নিয়ে গিয়ে যাওয়া হয় প্রতিকাকে। তাঁর চোখেমুখে যন্ত্রণা ধরা পড়ে।তাঁর জায়গায় ফিল্ডিংয়ে নামেন অরুন্ধতী রেড্ডি।প্রতিকার চোট নিয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য দেয়নি বিসিসিআই। চলতি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক প্রতিকাকে যদি সেমিফাইনালে না পাওয়া যায় তাহলে তার ভারতের জন্য বড় চিন্তার কারণ হবে।কারণ ভারত ৩০ অক্টোবর তাদের সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

READ MORE.....