Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের বঙ্গসফরে আসছেন মোদি

ফের বঙ্গসফরে আসছেন মোদি

ফের বঙ্গসফরে আসছেন মোদি। গত কয়েকদিনে তিন বার বঙ্গসফরে এসেছেন খোদ প্রধানমন্ত্রী । বঙ্গ বিজেপি সূত্রে খবর, মহালয়ার আগে ফের বাংলায় আসবেন মোদি। এদিকে পুজো উদ্বোধনে শহরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

 

গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন জিতেছিল বিজেপি। পরবর্তীতে একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্মশিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বিজেপি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যেই তিনটি সভা করেছেন মোদি।

 

শোনা যাচ্ছে, মহালয়ার ঠিক আগেরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বরে নবদ্বীপে একটি জনসভা করবেন তিনি। পুজোর পর জোরকদমে চলবে প্রচার। মোদি ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায়। যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি।

READ MORE.....