Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের সাফল্য চাপড়া থানার সাইবার সেলের

ফের সাফল্য চাপড়া থানার সাইবার সেলের

সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নদিয়া জেলার চাপড়া থানার সাইবার সেল। অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুই অভিযোগকারীর সমস্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার করে রবিবার ফেরত দেওয়া হয়েছে তাদের হাতে। ঘটনায় খুশি স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫-এ চাপড়া থানার বহিরগাছি এলাকার বাসিন্দা শহর আলী মন্ডল একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অনলাইন প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে প্রতারিত হয়েছে ২,৪৫০০০ টাকা। এরপর ১ সেপ্টেম্বর দক্ষিণ বাঙ্গালঝির বাসিন্দা জুলফিকার বিশ্বাসও চাপড়া থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এক প্রতারণাচক্র অনলাইন মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেয় ২০,২০০ টাকা।

দুটো আলাদা অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার সাইবার সেল তৎপর হয়ে ওঠে। তদন্তে নেমে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং কয়েক দিনের মধ্যেই উভয় অভিযোগকারীর খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার চাপড়া থানার উদ্যোগে শহর আলী মন্ডল এবং জুলফিকার বিশ্বাসের হাতে সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়।

সাইবার প্রতারণার মতো জটিল সমস্যায় পুলিশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, এত দ্রুততার সঙ্গে প্রতারিত টাকার উদ্ধার ও ফেরত দেওয়ার ঘটনা তাদের নাগরিক জীবনে ভরসা জাগিয়েছে।

READ MORE.....