Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বঙ্গে আসছেন মুক্তিযোদ্ধারা

বঙ্গে আসছেন মুক্তিযোদ্ধারা

সম্পর্কের সমীকরণ কিছুটা বদলালেও ঐতিহাসিক বন্ধন অটুট। আগামী ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে যৌথভাবে উদযাপিত হবে মুক্তিযুদ্ধের ‘বিজয় দিবস’। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে কলকাতায় আসছে বাংলাদেশের সেনাকর্তা ও মুক্তিযোদ্ধাদের ২০ জনের একটি প্রতিনিধি দল।

 

রবিবার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সেনাকর্তা মেজর জেনারেল ভানগুরু রঘু সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলে দু’জন শীর্ষ সেনা কর্তা, আট জন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা থাকবেন। ১৪ ডিসেম্বর এই দলটি কলকাতা এসে পৌঁছোবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিজয় আসে। সেই ঐতিহাসিক সম্পর্ককে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেজর জেনারেল রঘু জানান, এবারের অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

 

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর প্রতিনিধি দলটি বারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দেবে। ওই দিনই তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। ১৬ ডিসেম্বর সকালে ও সন্ধ্যায় বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের অতিথিরা। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এলেও, এই যৌথ উদযাপন দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। ফাইল ফটো।

READ MORE.....