স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক থেকেই নাকি সাহেব ও সুস্মিতার প্রেমের শুরু। যদিও দু’জনের কেউই প্রেমে সিলমোহর দেননি। এমনকী, একে-অপরকে শুধুমাত্র ‘ভাল বন্ধু’ বলে এড়িয়ে গিয়েছেন।
টলিপাড়ার অন্দরের গুঞ্জন, মাঝেমধ্যেই একান্তে ছুটি কাটাতে যান সাহেব-সুস্মিতা। এক জায়গা থেকে আলাদা ছবি সমাজমাধ্যমে ভাগ করলেও অনুরাগীদের সমীকরণটা বুঝতে বাকি থাকে না। এবার যুগলে পাড়ি দিলেন দেশের বাইরে। প্রথমবার জুটিতে বিদেশ ভ্রমণ সাহেব-সুস্মিতা। ঘটা করে সেই খবর নিজেরাই সমাজমাধ্যমে ভাগ করলেন।
জানা যাচ্ছে, দুবাই পাড়ি দিয়েছেন সাহেব ও সুস্মিতা। এখন যুগলে দুবাই গেলেন কি ঘুরতে, নাকি কোনও নতুন প্রোজেক্ট? আসলে দুবাইতে অনুষ্ঠিত হতে চলছে টলিউডের এক অ্যাওয়ার্ড শো। আর তাতে যোগ দিতেই একসঙ্গে শনিবার সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন এয়ারপোর্টে।
কলকাতা বিমানবন্দর থেকে একটি পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন সাহেব। যেখানে তাঁকে দেখা গেল অল ব্ল্যাক লুকে। গলায় আবার নীল রঙের স্কার্ফ। সুস্মিতার সঙ্গে একটি মিরর সেলফিও শেয়ার করেছেন।














