Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বেলপাহাড়িতে গাঁজা-পোস্ত বিরোধী যৌথ অভিযান

বেলপাহাড়িতে গাঁজা-পোস্ত বিরোধী যৌথ অভিযান

অবৈধ গাঁজা ও পোস্ত চাষের বিরুদ্ধে কড়া নজরদারি চালাতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা এলাকার একাধিক গ্রামে যৌথ অভিযান চালাল প্রশাসন। শুক্রবার বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি ফাঁড়ির আওতাধীন বিস্তীর্ণ এলাকায় এই তল্লাশি চালানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওরোঁলি, চুরিমারা, জামিরডিহা, বগডোবা, শ্রীনাথপুর, রঘুনাথপুর, তামাজুরি, ভুলাভেদা, কাশিজোড়া এবং টালপুকুরিয়া এলাকায় এই যৌথ অভিযান চলে।

 

ভূমি দপ্তর, আবগারি দপ্তর এবং বন দপ্তরের আধিকারিকরা এই অভিযানে শামিল ছিলেন। সংশ্লিষ্ট গ্রাম ও লাগোয়া এলাকাগুলিতে গাঁজা ও পোস্ত চাষের সম্ভাব্য জমিগুলি খতিয়ে দেখা হয়। তবে অভিযান শেষে প্রশাসনের তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই এলাকাগুলিতে কোনও ধরনের অবৈধ গাঁজা বা পোস্ত চাষের অস্তিত্ব মেলেনি। অবৈধ মাদক চাষ ঠেকাতে প্রশাসনের এই আগাম নজরদারি ও সমন্বিত অভিযানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

READ MORE.....