Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভাইরাল বিগ বি’র ইঙ্গিতপূর্ণ পোস্ট

ভাইরাল বিগ বি’র ইঙ্গিতপূর্ণ পোস্ট

গত একমাসে তিন-তিনবার হামলার হুমকি। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো জলসা উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা এসেছে তো কখনও বা অশীতিপর মেগাস্টারের উপর হামলার ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে নানাবিধ শারীরিক সমস্যাতেও জেরবার বিগ বি। তবে এহেন দুঃসময়েও দমে যাননি অমিতাভ । বরং ‘সিংহম’ মেজাজে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে যা যে বার্তা দিলেন, তাতে শাহেনশার ‘বুকের পাটা’র প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীকুল। রবিবার মাঝরাতে এক্স হ্যান্ডেলের এক পোস্টে মাত্র দুটি শব্দ লেখেন অমিতাভ।

 

যেখানে উল্লেখ- ‘বচ গয়ে’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘বেঁচে গেলাম’। আর লাগাতার হুমকির মাঝে প্রবীণ অভিনেতার এহেন ইঙ্গিতপূর্ণ পোস্টই ভাইরাল। যদিও কোন প্রেক্ষিতে তাঁর এহেন পোস্ট? সেটা খোলসা করেননি অমিতাভ, তবে এহেন পোস্টেই যে তিনি বুঝিয়ে দিয়েছেন শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি দমে যাওয়ার পাত্র নন, এমনটাই অনুমান বিগ বি ভক্তদের। কারও মন্তব্য, ‘তেরাশিতেও অসুস্থতা, হুমকির মাঝেও সিনিয়র বচ্চন যে বুকের পাটা দেখালেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ কেউ বা মনে করিয়ে দিলেন, কেন অমিতাভ বচ্চন আজও ভূ-ভারতের শীর্ষস্থানীয় মেগাস্টার? কেউ বা বললেন, ‘এই তো বলিউডের সেই অ্যাংরি ইয়াং ম্যান।’ এহেন নানা মন্তব্যের ভিড় নেটভুবনে।

READ MORE.....