Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জানুয়ারি থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প নেশা-জুয়া-গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রীর

জানুয়ারি থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প নেশা-জুয়া-গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রীর

মেদিনীপুর শহরে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সহায়তা, উচ্চশিক্ষা এবং আইনশৃঙ্খলা একাধিক ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে নেশা, জুয়া, গুন্ডামি এবং আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় সরকারের জিরো টলারেন্স নীতি থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ভরসা প্রকল্প।

 

মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটি শীঘ্রই চালু হতে চলেছে। চাকরি না পাওয়া পর্যন্ত মহিলাদের সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত মহিলাদের পাশে সরকার থাকবে বলেও বার্তা দেন তিনি।এর পাশাপাশি জানুয়ারি মাস থেকে চালু হতে চলেছে ভগিনী নিবেদিতা স্কিম। উচ্চমাধ্যমিক পাশ করার পর যারা গ্রাজুয়েশন বা আরও উচ্চতর শিক্ষা ও গবেষণার দিকে এগিয়ে যেতে চান, তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

 

আইনশৃঙ্খলা প্রসঙ্গেও এদিন ছিল কড়া বার্তা। নেশামুক্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। মেলা, পুজো বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানের আড়ালে জুয়ার আসর বসানো হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।গুন্ডামি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাতেও কোনও রকম রেয়াত করা হবে না বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশকে আরও কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়ার বার্তাও উঠে আসে তাঁর বক্তব্যে।

 

শুধু অপরাধ দমন নয়, কর্মক্ষেত্রে অশান্তি নিয়েও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। ট্রেড ইউনিয়নের নামে কাজে ব্যাঘাত ঘটানো, অকারণে অবরোধ করা, রাস্তা আটকে দেওয়া কিংবা গাড়ির চাকা বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি আর বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ বজায় রাখতে এই ধরনের বাধা দূর করার উপর জোর দেন তিনি।মেদিনীপুরের মঞ্চ থেকে কর্মসংস্থানের প্রসঙ্গেও একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান তিনি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়েও নতুন করে আশার কথা শোনা যায়।

READ MORE.....