Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মমতার দরবারে শোভন-বৈশাখী

মমতার দরবারে শোভন-বৈশাখী

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই সুমধুর। প্রতি ভাইফোঁটায় দলনেত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ফোঁটা নেন তিনি। তবে মাঝে খানিকটা দূরত্ব বেড়েছিল তাঁদের। বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। যদিও খুব অল্প সময়েই মোহভঙ্গ হয় মুখ্যমন্ত্রীর প্রিয় কাননের। তারপর দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। গতবছরও ভাইফোঁটা নিতে বৈশাখীকে সঙ্গে নিয়ে ‘দিদি’র কাছে গিয়েছিলেন তিনি।

 

সামনেই ভাইফোঁটা, তার আগে এবার পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন-বৈশাখী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। দার্জিলিঙে মুখ্যমন্ত্রী বাসভবনে দীর্ঘ ২ ঘণ্টা বৈঠক করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তার মেয়েকে নিয়ে শোভন চট্টোপাধ্যায় পাহাড়ে এসেছিলেন।

 

তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায়ের। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল। সূত্রের খবর, হাসি-মজা-আড্ডার পাশাপাশি কথা হয় রাজনীতি নিয়েও। শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করতে চাইছেন শোভন।

READ MORE.....