Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মমতার বিরুদ্ধে নতুন মামলার পথে শুভেন্দু

মমতার বিরুদ্ধে নতুন মামলার পথে শুভেন্দু

ফের নতুন আইনি জটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে সেখানে গিয়ে এমনই ঘোষণা করেছেন তিনি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সেসময় ত্রুটি সত্ত্বেও তাঁর মনোনয়ন গ্রহণ করেছিলেন যে রিটার্নিং অফিসার, তাঁর বিরুদ্ধেও তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর এই ঘোষণায় নতুন করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এবং ২০২৬ সালে একই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছিলেন। প্রথমবার নন্দীগ্রাম ও দ্বিতীয়বার ভবানীপুর। দু’বারই মমতাকে পরাজিত করেছিলেন শুভেন্দু। ছাব্বিশে তো শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার তিনি অভিযোগ করলেন, প্রার্থী হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা আইনত অপরাধ।

 

মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণের পর সাংবাদিক বৈঠতে শুভেন্দুর বিস্ফোরক দাবি, ‘‘নির্বাচনের সময় উনি নিজের হলফনামায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থী এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন রিটার্নিং অফিসার, যিনি দায়িত্বে ছিলেন, সেই আপত্তি খারিজ করে দেন। তথ্য গোপন সত্ত্বেও তিনি স্ক্রুটিনিতে আটকাননি। আমি এটা নিয়ে মামলা করব, এসব করা যায় না।

READ MORE.....