Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মাঠের মুলো মাঠেই ভেঙে প্রতিবাদ চাষিদের

মাঠের মুলো মাঠেই ভেঙে প্রতিবাদ চাষিদের

গত ১৫ দিন আগেও সাদা মূল্যর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা পাল্লা, চাষ করা মুলোর সঠিক মূল্য না পেয়ে মাঠের মুলো মাঠেই ভেঙে প্রতিবাদ করলেন নদিয়ার শিমুরালি চাঁদুড়িয়ার মলিচাগর অঞ্চলের কয়েক জন চাষী। চাষি আনসার বিশ্বাস বলেন, ১৫ হাজার টাকা বিঘা প্রতি তিন বিঘে জমি লিজ নিয়ে সাদা মুলোর চাষ করেছিলাম।

 

মুলোর বীজ, জমি তৈরি করা, জমির সেচ, তিনমজুরের হিসাব করে প্রায় ৬০ হাজার টাকা খরচ করেও সমস্যায় পড়লাম। মুলোর দাম প্রথমদিকে ভালো থাকলেও শেষের দিকে দাম পেলাম না। এদিন আনসারী সহ কয়েকজন চাষী বাধ্য হয়ে মাঠের মূলো মাঠেই ভেঙে মনের জ্বালা মেটালেন।

READ MORE.....