Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মুখে দুর্গন্ধ দূর করার উপায়

মুখে দুর্গন্ধ দূর করার উপায়

কিছু খাবার মুখের ভেতরের মাক্রোবায়োমে অসামাঞ্জস্য ঘটিয়ে দুর্গন্ধ তৈরিতে ভূমিকা রাখে। মুখে গন্ধ হওয়ার ক্ষেত্রে বিশাল প্রভাব রাখে কী খাওয়া হচ্ছে।

খাবার যেভাবে নিঃশ্বাসে দুর্গন্ধ তৈরি করে
মুখে দুর্গন্ধ হওয়ার নানান কারণের মধ্যে একটি হল খাবার। যা ব্যাক্টেরিয়ার বৃদ্ধিতে জ্বালানি হিসেবে কাজ করে।

“খাওয়ার পর খাবারের ক্ষুদ্রাংশ মুখের ভেতর নানান জায়গায়, যেমন- দাঁত, জিহ্বা, মাড়িতে লেগে থাকে। যা ব্যাক্টেরিয়ার খাবারে পরিণত হয়।”

 

আর এসব খাবার খেয়ে ব্যাক্টেরিয়া থেকে উৎপন্ন অ্যাসিড মুখে গন্ধ তৈরি করে।

এই ব্যাপারে এক দন্ত-চিকিৎসক বলেন, “বিশেষ করে মিষ্টি খাবার এই পরিস্থিতি আরও খারাপ করে।”

শুধু তাই নয়, কিছু খাবার রক্ত প্রবাহে মিশেও মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে। যে কারণে শ্বাস ফেলার সময় গন্ধ অনুভূত হয়। এমন খাবারের মধ্যে রয়েছে- রসুন, পেঁয়াজ এবং বিশেষ করে সালফার সমৃদ্ধ কয়েক ধরনের মসলা থেকে নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ হয়।

যেসব খাবার ও পানীয় দু্র্গন্ধ তৈরিতে ভূমিকা রাখে-
মিষ্টি ও উচ্চমা্ত্রায় কার্বোহাইড্রেইট সমৃদ্ধ খাবার মুখে বাজে গন্ধ তৈরি করতে ভূমিকা রাখে। এগুলো দাঁতে ‘প্লাক’ সৃষ্টি করে”।
মুখের লালা উৎপাদনের পরিমাণ কমিয়ে দিতে পারে ক্যাফেইন ও কফি। যে কারণে ব্যাক্টেরিয়া থেকে তৈরি হওয়া দুর্গন্ধ আরও বেড়ে যায়।

 

রসুন ও পেঁয়াজে সালফার যৌগ থাকে, যা শুধু মুখেই গন্ধ তৈরি করে না বরং খাওয়ার পর রক্তের সাথে মেশে। ফলে প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় সেই গন্ধ বাজে ভাবে বের হয়।
অ্যালকোহল মুখে গন্ধ তৈরি করে। কারণ কফির মতো এই পানীয় মুখ শুষ্ক করে ব্যাক্টেরিয়ার বিস্তার বাড়িয়ে দেয়। দুগ্ধজাত খাবার যেমন- দুধ ও পনির মুখে দেওয়ার পর ব্যাক্টেরিয়ার সংস্পর্শে এসে বাজে গন্ধ তৈরিতে ভূমিকা রাখে।
“ঝাল ও মসলাদার খাবার হজমে প্রচণ্ড প্রভাব ফেলে। যে কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এই ধরনের খাবার পেটে গ্যাস তৈরি করে, যা ওপরের দিকে উঠে মুখে বাজে গন্ধ তৈরি করে। বিশেষ করে ঝালের উপাদান ‘ক্যাপসাইসিন’ গ্যাস্ট্রিকের কার্যকারিতা বাড়ায়”।
যদি ঠিক মতো হজম না হয় তবে মাছের প্রোটিন নিঃশ্বাসে বাজে গন্ধ তৈরিতে ভূমিকা রাখে।

 

যেসব খাবার মুখে ভালো গন্ধ তৈরি করতে পারে
মুখের স্বাস্থ্য ভালো রাখা ছাড়াও কিছু খাবার ও পানীয় নিঃশ্বাসের দুর্গন্ধ দূরে রাখতে সাহায্য করে।

মচমচে ফল ও সবজি: আপেল, গাজর সহ এই ধরনের কচকচে সবজি ও ফল মুখের দুর্গন্ধ দূর করতে পারে।

“এসব খাবার মুখে লালার পরিমাণ বাড়ায় যা ব্যাক্টেরিয়া থেকে সৃষ্ট অ্যাসিড ও খাবারের কণা দূর করতে অপরিহার্য। এছাড়া লালাতে থাকা খনিজ দাঁতের এনামেল রক্ষা করে।

স্ট্রবেরি, তরমুজ ও আপেল খাওয়ার প্রতি জোর দেওয়া।

এসবে থাকা ম্যালিক অ্যাসিড দাঁতের দাগ দূরে রেখে উজ্জ্বল করে ও লালার উৎপাদন বাড়ায়। এছাড়া পত্রল সবজিও মুখের স্বাস্থ্য ভালো রাখতে পারে।”

READ MORE.....