Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব কুমার দেব

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব কুমার দেব

এক সময় পশ্চিমবঙ্গের নাম বললেই হাওড়া ব্রিজ, শিল্পাঞ্চল ও কৃষি সমৃদ্ধির কথা উঠে আসত। কিন্তু বর্তমানে সেই পরিচিতি হারিয়ে গেছে। বর্ধমান জেলা কৃষিভিত্তিক এলাকা হলেও কৃষকদের জন্য রাজ্য সরকার কিছুই করছে না। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ভালো না থাকার কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ও আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হতে দেরি হচ্ছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার বর্ধমানের বড়নীলপুর মোড়ে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আজ আরজি কর হাসপাতালের নাম উঠে আসছে নেতিবাচক ঘটনার কারণে।

 

চিকিৎসকরাই নিরাপদ নন। মুখ্যমন্ত্রী নির্লজ্জ’। শিল্পক্ষেত্রের প্রসঙ্গে তিনি বলেন, একসময় হিন্দমোটর, চা বাগান, স্টিল প্ল্যান্ট ও টালিগঞ্জ চলচ্চিত্র শিল্প ছিল বাংলার গর্ব, কিন্তু কমিউনিস্ট ও তৃণমূল সরকারের শাসনে সেই শিল্প অন্য রাজ্যে চলে গেছে। সভা করতে অনুমতি না পাওয়ার অভিযোগ তুলে বলেন, ‘কার্জন গেটের সামনে সভা করতে না দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ২০১১ সালে রাস্তায় নেমে ছিলেন তারপর কি হল? এবার ২০২৬-এ বিজেপি আসবে।

 

দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আপনাকে আর কেউ না ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ডুবিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে বিপ্লব দেব বলেন, ‘এবার পরিবর্তন হবে। বিজেপি এলে বাংলার ছেলে-মেয়েদের কাজের ব্যবস্থা করা হবে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী এই শাসক দলই। একমাত্র ন্যাশনাল দল ভারতীয় জনতা পার্টি। সবাই বিজেপিতে আসুন, বাংলায় পরিবর্তন আনুন।

READ MORE.....