Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

বিধানসভায় বিরোধী বিধায়কদের উপর হামলা ও সাসপেন্ড করার প্রতিবাদে বারাসাত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা। বারাসাত-বারাকপুর রোডের সুভাষ নগরের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পিকলু শর্মা জানান, ২৪ ঘন্টা সময়ের মধ্যে এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্তারা। এরপর সংগঠনের সদস্যদের সাথে কথা বললে অবরোধ বিক্ষোভ তুলে নেন তারা।

READ MORE.....