অভয়ার মায়ের আঘাত লাগার জন্য দায়ী শুভেন্দু অধিকারীরা। এই অভিযোগ করলেন অভয়াম মঞ্চের আহ্বায়ক কেমন আছো চৌধুরী। শনিবার বিকেল চারটে কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল অভয় মঞ্চ। কিন্তু পুলিশ শুক্রবারই জানিয়ে দিয়েছিল ওই অভিযান তারা করতে পারবে না। এদিন হাজরা মোড়ে অভয়া মঞ্চ কালীঘাট চলো অভিজান না করে মঞ্চ বেঁধে প্রতিবাদ জানায়।এদিন একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন সুশীল সমাজের পক্ষ থেকে।
এসেছিলেন পলাশী থেকে তামান্নার মা এবং বাবাও। অভয়ার বাবা এবং মায়ের মত তারাও চেয়েছেন নয় বছরের শিশুর মৃত্যুর বিচার। যে শিশু রাজনীতি বোঝেনা। সেই শিশুকে কিন্তু হত্যা করার অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে।
এদিন অভয়া মঞ্চের তরফে এক সদস্য পুলিশের হাতে রাখি পরিয়ে দেন। পুলিশও মঞ্চের পথ তাদের বলেন আপনারা প্রতিবাদ করুন। বক্তব্য রাখুন। কিন্তু কালীঘাট অভিমুখে যাবেন না। পুলিশের বক্তব্য মেনে অভয় মঞ্চ ওখানে মঞ্চ বেঁধে প্রতিবাদ আন্দোলন করেন।
অভয়ামঞ্চের অন্যতম নেতা কামনাশ চৌধুরী আরো বলেন আমরা অভয়ার বাবা এবং মাকে নিয়ে অনেকদূর গিয়েছি। অনেক আন্দোলন করেছি। রাস্তায় নেমে আন্দোলন হয়েছে। গতকাল হয়েছে। কিন্তু কোথাও তারা আক্রান্ত হয়নি। শুভেন্দু অধিকারীর দেখানো পথে গিয়েই তারা আক্রান্ত হলেন।















