সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্ধারিত ও প্রদেশ কংগ্রেসের আহ্বানে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানে গণস্বাক্ষর অভিযান ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমানেও চলছিল। ১৫ অক্টোবর শেষ দিনে সালানপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে সাধারণ মানুষের সই সংগ্রহ করে বিজেপির ভোট-কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি অংশুমান মাহাতা, বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্যামল ব্যানার্জি, রামনিবাস সিং, শক্তি ঘোষ, দিলীপ রায়, শিপ্রা দত্ত, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জি, জেলা যুব সাধারণ সম্পাদক জয়দেব রায়, কৌস্তভ ব্যানার্জি, সর্বজিৎ সিনহা, গৌরব রায়, বিশিষ্ট আইনজীবী অনীক চাকলাদার, সৌম্যদীপ্ত রায় সহ আরো অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।















