Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

২৬-এর ভোটের রণকৌশল সাজাতে রাণীনগরে বৈঠক এসডিপিআই-এর

২৬-এর ভোটের রণকৌশল সাজাতে রাণীনগরে বৈঠক এসডিপিআই-এর

বিধানসভা ভোটের অঙ্ক মেলাতে কোমর বেঁধে ময়দানে নামল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। লক্ষ্য বুথ স্তরে সংগঠনকে ইস্পাতকঠিন করা। সেই লক্ষ্যেই রাণীনগরের ডাকবাংলোতে আয়োজিত হল দলের বুথ লিডার্স কনভেনশন। আসন্ন নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে এখন থেকেই কর্মীদের সজাগ হওয়ার ডাক দিল নেতৃত্ব। সভায় রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সরব হন দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামার বার্তা দিয়ে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, আগামী বিধানসভা নির্বাচনে সক্রিয় ও সুসংগঠিত অংশগ্রহণের জন্য বুথ স্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।

 

শুধু দলীয় সংগঠন নয়, ওবিসি সমস্যা ও ওয়াকফ আইনের মতো স্পর্শকাতর বিষয়েও সুর চড়ান সম্পাদিকা সবনাম মুস্তারী। এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মন্ডল ও সম্পাদক আলী আকবর সিদ্দিকী। কর্মীদের ঐক্যবদ্ধ করে জনসংযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে সভায়। মূলত বুথ স্তর থেকেই শাসক ও বিরোধী শিবিরকে টেক্কা দেওয়ার কৌশল নিচ্ছে এসডিপিআই। সব মিলিয়ে ভোটের আগেই রানীনগরে উত্তাপ বাড়িয়ে প্রস্তুতি শুরু করে দিল এই রাজনৈতিক শক্তি।

READ MORE.....