Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আইসিডিএস নিয়োগে জট, বিকাশ ভবনে বিক্ষোভে প্রার্থীরা

আইসিডিএস নিয়োগে জট, বিকাশ ভবনে বিক্ষোভে প্রার্থীরা

প্রমোশনাল আইসিডিএস সুপারভাইজার পদে দ্রুত নিয়োগের দাবিতে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল বিকাশ ভবন চত্বর। কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করে ১৭১৩টি শূন্যপদে নিয়োগের দাবিতে এদিন সরব হন কয়েক’শ চাকরিপ্রার্থী। হাতে পোস্টার আর মুখে স্লোগান নিয়ে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে যান আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষায় পাশ করা ১১৫২ জন যোগ্য প্রার্থীকে দীর্ঘ প্রতীক্ষার পরও ঝুলি শূন্য হাতে ফিরিয়ে দিচ্ছে প্রশাসন।

 

এক বিক্ষোভকারী সরাসরি প্রশ্ন তোলেন, বহু জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে এসেছেন। কেন আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। ভুল নোটিফিকেশন কেন দেওয়া হয়েছিল অনেকবার এই প্রশ্ন করেছিলাম। এই ভুল নোটিফিকেশন দায় কেন আমরা নেব? চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৫ সালের ২৪ জানুয়ারি উচ্চ আদালত স্পষ্ট রায় দিয়েছিল। সেই রায় মেনে সুপারভাইজার পদের জন্য ১৭১৩টি পদ নির্ধারিত হলেও জট কাটেনি একচুলও। উল্টে বারবার দেখা করতে এলেও প্রশাসনের উদাসীনতা তাঁদের হতাশ করেছে। পরিস্থিতি চরমে উঠলে কান্নায় ভেঙে পড়েন অনেক বয়োজ্যেষ্ঠ প্রার্থী। বিক্ষোভকারী মমতা প্রতিহারের স্পষ্ট ক্ষোভ,আজকে আমরা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে এসেছি।

 

আগেও বারবার নিয়োগের দাবিতে এসেছি। কিন্তু উনারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। ভুল নোটিফিকেশন কেন দেওয়া হয়েছিল অনেকবার এই প্রশ্ন করেছিলাম। আমাদের বলা হয় তাহলে পরীক্ষা দিলেন কেন। আমরা কি সব দিক খতিয়ে তারপর পরীক্ষা দেব। এর দায় আমরা কেন নেব। দ্রুত নিয়োগ চাই। বিক্ষোভকারীদের আশঙ্কা, অনেকের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় নিয়োগ না হলে পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চূড়ান্ত বঞ্চনার শিকার হবেন। দ্রুত সমাধান না মিললে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা।

READ MORE.....