Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জি-৭ সম্মেলনে মোদি, নজরে ট্রাম্প বৈঠক

জি-৭ সম্মেলনে মোদি, নজরে ট্রাম্প বৈঠক

ফ্রান্সের এভিয়া-লে-বাঁ শহরে অনুষ্ঠিত ৫২তম জি-৭ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনে জি-৭ সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, কেনিয়া-সহ একাধিক আমন্ত্রিত দেশের রাষ্ট্রনেতারাও অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স।

সম্মেলনের মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্ব রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসছে।

সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। মঙ্গলবার দুই নেতা সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত কথোপকথন করেন। দেড় বছরেরও বেশি সময় পরে এটি তাঁদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, জ্বালানি, কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

READ MORE.....