Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

টানা অষ্টমবার ফিফা বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড

টানা অষ্টমবার ফিফা বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড

শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল ইংল্যান্ড। লাটভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে আরেকবার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল প্রাক্তন চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।প্রথম ছয় ম্যাচের সবকটি জিতে ‘কে’ গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত করল ইংল্যান্ড। এই নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের টিকেট পেল তারা।

তাদের সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আলবেনিয়া দুইয়ে, ১০ পয়েন্ট নিয়ে সার্বিয়া তিনে আছে। গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে এই দুই দল।সাত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লাটভিয়া চারে ও ১ পয়েন্ট নিয়ে অ্যান্ডোরা আছে সবার নিচে।ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৩৭ নম্বরের দলের বিপক্ষে প্রথমার্ধে অ্যান্থনি গর্ডনের একটি ও হ্যারি কেইনের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ার পর শেষ দিকে পঞ্চম গোলটি করেন এবেরেচি এজে।

READ MORE.....