Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ নয়াদিল্লির

পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ নয়াদিল্লির

পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ নয়াদিল্লির. দায়িত্বশীল দেশ হিসেবে প্রকৃতির আসন্ন রোষের কথা আগেভাগেই পড়শি দেশকে জানানো হয়েছে।    জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে জম্মুর তাওয়ি নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাপিয়ে উঠেছে দুকূল। বিপদ বাড়ছে পাকিস্তানের জন্যও। সূত্রের খবর, এনিয়ে পাকিস্তানকে বন্যা সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। তবে, কোনও দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। হচ্ছে। রবিবার ইসলামাবাদে এই সতর্কবার্তা পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন । মে মাসে ভারত-পাক তীব্র সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ভারত সরকার।

 

জানা যাচ্ছে, ভারতের দেওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকারও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জারি হয়েছে হাইঅ্যালার্ট। ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জুন ২৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে ইতিমধ্যেই প্রতিবেশী দেশে ৭৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ১৮ জন আহত হয়েছেন। ভারতীয় হাই কমিশনের এই সতর্কতার জেরে বহু অসহায় পাকিস্তানী নাগরিককে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে।

READ MORE.....