Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাজারে সিমের দাম কমায় চিন্তায় চাষীরা

বাজারে সিমের দাম কমায় চিন্তায় চাষীরা

হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের গ্রামেগঞ্জে এখন পুরোদমে চলছে শীতকালীন শিম চাষ। প্রোটিনসমৃদ্ধ সবজি হওয়ায় প্রতিবারের মতোই এবারও চাষিরা আগাম শিম উৎপাদনে মনোযোগী হয়েছিলেন ভালো দামের আশায়। কিন্তু প্রত্যাশার বিপরীতে বাজারদর আকস্মিকভাবে কমে যাওয়ায় ভরসা হারাচ্ছেন চাষিরা।

চাষিদের অভিযোগ, গতবছর এই সময় প্রতি কেজি শিম বিক্রি হত প্রায় ১০০ টাকায়। এবছর সেই দাম নেমে এসেছে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায়। এতে লোকসানের আশঙ্কায় পড়েছেন হরিহরপাড়ার কৃষকরা। প্রতিদিন এলাকার কৃষকেরা শিম নিয়ে মিয়ারবাগান পাইকারি হাটে আসেন বিক্রির জন্য। কৃষক নাজির সেখ জানান, এক বিঘা জমিতে শিম চাষে প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়। একদিন পরপর কীটনাশক দিতে হয়, প্রতিদিন গাছের পরিচর্যাও করতে হয়। আগের হাটে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ দাম অনেক কমে গেছে বলে জানান তিনি।

স্থানীয় পাইকাররা বলছেন, মিয়ারবাগান হাট থেকেই প্রতিদিন প্রচুর শিম পাঠানো হয় বিহার ও কলকাতার শিয়ালদহ বাজারে। অতিরিক্ত সরবরাহই দাম পতনের কারণ বলে দাবি তাঁদের। তবে চাষিদের আশা, যদি আগামী কয়েক সপ্তাহে বাজারে চাহিদা আবার বাড়ে, তাহলে পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। এখন তাদের একমাত্র ভরসা বাজারমূল্যের সম্ভাব্য উত্থান।

READ MORE.....