Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরেই কোচের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরেই কোচের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো । আর কখনো বিশ্বমঞ্চে দেখা যাবে না সেই ঘোষণা স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই দিয়ে দেন ‘সিআর সেভেন’। স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে পর্তুগালের বিদায় নিশ্চিত হওয়ায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বিশ্বকাপ ক্যারিয়ারে যতিচিহ্ন পড়েছে। অধিনায়কের পর এবার দলের কোচকেও হারাল পর্তুগাল। শেষ ষোলোয় বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর পর্তুগালের কোচ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে ম্যাচটাই পর্তুগালের ডাগআউটে তার শেষবার দাঁড়ানো ছিল বলে জানান তিনি।

কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন মার্তিনেজ। স্প্যানিশ কোচ বলেছেন, ‘হ্যাঁ, পর্তুগালের হয়ে এটিই আমার শেষ ম্যাচ ছিল। আমি গর্বিত। ৪৫ ম্যাচে দায়িত্ব পালন করেছি।
পর্তুগাল আমাকে সাদরে গ্রহণ করেছে, ভালোবাসা পেয়েছি। এসব স্মৃতি সবসময় লালন করব। এটা ছিল আনন্দের, গর্বের এবং দায়িত্বের। শেষটা কঠিন, কিন্তু একটা অধ্যায়ের সমাপ্তি। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তই (দায়িত্ব থেকে সরে যাওয়া) যৌক্তিক। ‘

এক হারে পর্তুগাল ব্যর্থ হয়ে যায়নি জানিয়ে মার্তিনেজ বলেছেন, ‘আমরা ব্যর্থ হইনি। একটি ম্যাচই হেরেছি, সেটিও এমন এক দলের বিপক্ষে, যারা এবারের আসরের অন্যতম ফেবারিট। বড় ম্যাচগুলোতে, বড় দলের বিপক্ষে জয়-পরাজয় নির্ভর করে অনেক খুঁটিনাটি বিষয়ের ওপর। কেউ তখনই ব্যর্থ হয় যখন জেতার চেষ্টা করে না, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়েছি।’ ২০২৩ সালের জানুয়ারি পর্তুগালের দায়িত্ব নেন মার্তিনেজ। তার অধীনে ৪৫ ম্যাচ খেলে ৩২টিতে জয় পেয়েছে পর্তুগাল। ৬ ড্রয়ের বিপরীতে ৭ হার দেখেছে।

READ MORE.....