Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিষ্ণুপুরে ৮০ কোম্পানি বাহিনী

বিষ্ণুপুরে ৮০ কোম্পানি বাহিনী

বিষ্ণুপুরের রাস্তায় আড়াইশ বাহিনী এবং সাজোয়া গাড়ি নিয়ে রুটমার্চ করলেন বাঁকুড়া জেলা পুলিশ ও বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং বিষ্ণুপুরের মহকুমা শাসক। কথা বললেন পথচলতি সাধারণ মানুষের সাথে; দিলেন নির্বিঘ্নে ভোট দেওয়ার বার্তা।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের একেবারেই প্রাক-মুহূর্তে বিষ্ণুপুরের রাস্তায় ভারী বুটের আওয়াজ। এবার ভোট প্রচারে বিষ্ণুপুরের রাস্তায় বিপুল পরিমাণে বাহিনী এবং বাঁকুড়া জেলা পুলিশ ও বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং বিষ্ণুপুরের মহকুমা শাসক। এদিন বিষ্ণুপুর হাই স্কুল থেকে আড়াই কোম্পানি বাহিনী এবং সাজোয়া গাড়ি নিয়ে বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং মহকুমা শাসক এলাকায় রুটমার্চ করলেন।

 

কথা বললেন পথচলতি সাধারণ মানুষের সাথে। নির্বিঘ্নে ভোট দেওয়ার বার্তা প্রেরণ করলেন আধিকারিকরা। এলাকায় কেউ যদি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে বা কোনো সরকারি আধিকারিক যদি কোনো দলের হয়ে কাজ করে, তবে অতি দ্রুততার সাথে পুলিশ-প্রশাসনকে খবর দিতে বললেন তাঁরা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় রয়েছে মোট চারটি বিধানসভা। এই চারটি বিধানসভার জন্য প্রায় ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। চারটি বিধানসভায় রয়েছে চারটি ডিসি সেন্টার এবং একটি আরসি সেন্টার। ২০২৬ বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে করাই এবার নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।

READ MORE.....