Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শ্রীকান্ত মাহাতোর সমর্থনে রোড শো-তে সাংসদ দেব

শ্রীকান্ত মাহাতোর সমর্থনে রোড শো-তে সাংসদ দেব

প্রথম দফা নির্বাচনের একেবারে শেষ লগ্নে মঙ্গলবার শালবনীর চন্দ্রকোনা রোডে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শালবনীর তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে চন্দ্রকোনা রোডের শিব মন্দির থেকে কুবাই বিল পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। একদিকে যখন অমিত শাহর জনসভা চলছে চন্দ্রকোনা রোডে, ঠিক সেই সময়ই সেখান থেকে ১০০ মিটার দূরে দেবের রোড শো। নির্বাচনের শেষ লগ্নে শালবনী বিধানসভায় তারকা প্রার্থীদের প্রচার নিয়ে কার্যত জমজমাট হয়ে উঠল চন্দ্রকোনা রোড শহর।

 

রাস্তার দুপাশে সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীকান্ত মাহাতোকে সঙ্গে নিয়ে রোড শো করেন অভিনেতা-সাংসদ দীপক অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করতে শ্রীকান্ত মাহাতোকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন, ‘যে কাজ করে তার পাশে মানুষ থাকে। দিদি মানুষের জন্য কাজ করেছেন। দিদি কথা দিলে কথা রাখেন। তাই দিদির পাশে থাকার জন্য সর্বস্তরের মানুষকে আগামী ১লে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে শ্রীকান্ত মাহাতোকে আশীর্বাদ করার জন্য তিনি আবেদন জানান।’

READ MORE.....