Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মানব গুহর সমর্থনে ঝড়ো প্রচারে মিঠুন

মানব গুহর সমর্থনে ঝড়ো প্রচারে মিঠুন

পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রবিবার রাজনৈতিক উত্তাপ আরও চড়ল। বিজেপি প্রার্থী মানব গুহর সমর্থনে মেমারির বামুনপাড়া মোড়ে এক জনসভায় যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতে ভিড় জমায় এলাকাবাসী, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

সভামঞ্চ থেকে আবেগঘন ভাষণে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই এলাকায় আমার মামার বাড়ি। তাই মেমারি আমার নিজের জায়গার মতো। আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার ভাই মানব গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন’। তাঁর এই বক্তব্যে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

 

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন এবং শক্তিশালী প্রশাসনের স্বার্থে সকল সনাতনী ধর্মাবলম্বী মানুষকে একজোট হয়ে বিজেপিকে সমর্থন জানানো উচিত। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে ঐক্য ও সংগঠনের বার্তা। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী মানব গুহ, দলের জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব এবং বহু কর্মী-সমর্থক। প্রচারের শেষ লগ্নে এই সভা যে মেমারির রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ

READ MORE.....