Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রক্তাক্ষয়ী যুদ্ধে’ লিপ্ত পাক জওয়ানরা

রক্তাক্ষয়ী যুদ্ধে’ লিপ্ত পাক জওয়ানরা

‘রক্তাক্ষয়ী যুদ্ধে’ লিপ্ত পাক জওয়ানরা! এমনই ছবি দেখা গিয়েছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে। তীব্র জল সংকটের মধ্যে কার দখলে যাবে জলের ট্যাঙ্কার? তা নিয়েই রণক্ষেত্রের চেহারা নেয় সেখানকার একটি সেনাঘাঁটি।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তানে বেশ কিছুদিন ধরেই চলছে জল সংকট। সম্প্রতি একদিন সকালে সেখানকার আসমান মানজা নামে সেনাঘাঁটিতে জলের ট্যাঙ্কার এসে পৌঁছয়। এরপরই শুরু হয়ে যায় বচসা। ট্যাঙ্কার থেকে কারা আগে জল নেবে, তা নিয়েই রক্তাক্ষয়ী সংঘাতে জড়ায় স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ফ্রন্টিয়ার কোরের জওয়ানরা।

 

শুধু তাই নয়, হাতাহাতিতে পাক গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভিড়ে গিয়েছিল বলে খবর। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, জল নেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে সেনাঘাঁটির ভিতর। একে অপরকে লাথি-ঘুঁষিও মারতে দেখা যায়। ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে বলেন খবর।

READ MORE.....