Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন মমতাবালা

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন মমতাবালা

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন মমতাবালা.। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে। এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। মতুয়া সম্প্রদায়ের কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই জোরালো দাবি তোলা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে।

 

১২টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন। ওই দিনই এসআইআরের প্রতিবাদের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআরের প্রতিবাদে জোরালো প্রতিবাদে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘও। এসআইআর বাতিলের দাবি তুলে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে। ৫ নভেম্বর থেকেই ওই অনশন শুরু হচ্ছে বলে খবর। এদিন বনগাঁয় মতুয়া মহাসংঘের তরফে বৈঠক হয়। সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

READ MORE.....