আজকের সরকার সংখ্যালঘুদের ঘৃণা করে। মেয়েদের হিজাব পরাতেও নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করে। কিন্তু এই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ওয়েইসির সাফ কথা, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনও জায়গা নেই। হায়দরাবাদের সাংসদের আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশিদিন টিকবে না। তাঁর অভিযোগ, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন। বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রচার করেন। তিন তালাক নিষিদ্ধ করেন। অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ওয়েইসি বলছেন, যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেটার অনুমোদন দেয়।












