Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজ্যে নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন কৃষ্ণ গুপ্তা, পুরভোট নিয়ে দ্রুত প্রস্তুতির নির্দেশ

রাজ্যে নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন কৃষ্ণ গুপ্তা, পুরভোট নিয়ে দ্রুত প্রস্তুতির নির্দেশ

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন প্রবীণ আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। এর আগে তিনি রাজ্য সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং কো-অপারেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে প্রকাশিত ‘দ্য কলকাতা গেজেট’-এর একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।আগামী ৩০ জুন অবসর গ্রহণের পর তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।দীর্ঘদিন শূন্য থাকা এই পদে নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

 

রাজ্যের কলকাতা, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কোথাও বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। ফলে ওই সব পুরসভায় বর্তমানে প্রশাসক নিয়োগ করে প্রশাসনিক কাজকর্ম চালানো হচ্ছে।এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

রাজনৈতিক মহলের মতে, এই নিয়োগের মাধ্যমে পুর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আরও গতি পেতে পারে।সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, আইনি ও সাংবিধানিক পথ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভারতীয় সংবিধানের ২৪৩কে (১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ নম্বর ধারা ও ৩এ ধারার ১ নম্বর উপধারার বিধান অনুসারেই এই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের আদেশানুসারে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

READ MORE.....