Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূল ২০০ পার করবেই দাবি সাংসদ শতাব্দী রায়ের

তৃণমূল ২০০ পার করবেই দাবি সাংসদ শতাব্দী রায়ের

রবিবারের শেষ প্রচারে তারকার মেলা। সন্দেশখালি তৃণমূল প্রার্থী ঝরনার প্রচারে শতাব্দী রায়। উপচে পড়া ভিড় দ্বীপ অঞ্চলে। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি কোড়াকাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুচনেখালি স্কুলমাঠে তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদারের সমর্থনে শতাব্দী রায়ের প্রকাশ্য জনসভা। দ্বীপ অঞ্চলের মহিলাদের উদ্দেশ্যে শতাব্দী বলেন, ‘বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির উপরে ভরসা করবেন না।

 

যেভাবে তৃণমূল সরকার আপনাদের পাশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প পরের পর দুয়ারে পৌঁছে দিয়েছে— লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রীসহ একাধিক প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন, সেগুলো মানবিক মুখ্যমন্ত্রী করেছেন। মিথ্যে প্রতিশ্রুতি রুখে দিন। আমরা আবার সরকারে আসছি; ৪ঠা মে-র দিন জানতে পারবেন তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন নিয়ে বিধানসভা নির্বাচনে আবার সরকার গঠন করবে। বিরোধীরা যতই মিথ্যে অপপ্রচার, কুৎসা ও রটনা করুক না কেন, বাংলার মানুষ তা রুখে দেবে।

 

যতই একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলার মানুষকে বিভাজন করার চেষ্টা করুক, তা কখনো হবে না। বাংলার নির্বাচন আসলে বাইরে থেকে লোক আসে, পরে পাঁচ বছর অন্তত তাদের আর দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে সারা বছর থাকেন, তিনি থাকলে আমরা ভালো থাকবো। আমাদের কথা ও ভাষা তিনি ভালো বোঝেন। বাইরের মানুষকে এখানে আসতে দেবেন না, রাজত্ব করতে দেবেন না।’

READ MORE.....