Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক মোদি-জিনপিংর

ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক মোদি-জিনপিংর

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে ১৮তম ব্রিকস লিডারস সামিট। সূত্রের খবর, এই সামিটের ফাঁকেই দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদি সত্যিই এই বৈঠক হয়, তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।জানা গিয়েছে, আগামী শনিবারই দিল্লিতে পৌঁছানোর কথা শি জিনপিংয়ের। সাত বছরে এই প্রথম তিনি ভারত সফরে আসছেন। যদিও নয়াদিল্লি বা বেজিং, কোনও পক্ষ থেকেই এখনও পর্যন্ত এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

 

উভয় দেশেরই নজর এই সম্ভাব্য বৈঠকের দিকে, কারণ বিগত কয়েক বছর ধরে সীমান্তে যে টানাপোড়েন ও উত্তেজনা তৈরি হয়েছিল, পাশাপাশি আর্থিক সম্পর্কেরও যে অবনতি ঘটেছিল, সেই প্রেক্ষাপটে মোদী-জিনপিং বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও সামিটে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হয়েছিল।

 

সেই সময় মোদী ও জিনপিং হাত মেলালেও তাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। অন্যদিকে, শি জিনপিংয়ের ভারত সফরের পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চিন সফরে যাওয়ার কথা রয়েছে।২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে উত্তেজনা এবং পরবর্তীতে গালওয়ান সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। এরপর দুই দেশের মধ্যে একাধিকবার সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা হলেও, শীর্ষ পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হয়নি।

READ MORE.....