Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলায় বিজেপির ভরসা সুনীল বনশলই , বহাল কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে

বাংলায় বিজেপির ভরসা সুনীল বনশলই , বহাল কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে

বাংলায় আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে পুরনো ও পরীক্ষিত নেতৃত্বের উপরই আস্থা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক (স্টেট ইন-চার্জ) পদে সুনীল বনশলকেই বহাল রাখা হয়েছে। বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নতুন পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেন। সেই তালিকাতেই বাংলার দায়িত্বে বনশলের নাম রয়েছে।বাংলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে বনশলের সঙ্গে তিনজন সহ-পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

 

তাঁরা হলেন লাল সিং আর্য, রাজেন্দ্র সিং এবং পিঙ্কি কুশওয়াহা। উত্তরপ্রদেশে বিজেপির সংগঠন বিস্তারে বনশলের ভূমিকার কথা মাথায় রেখেই বাংলাতেও তাঁর কৌশলের উপর দল ভরসা রেখেছে বলে রাজনৈতিক মহলের মত।এদিকে, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে অসমের সহ-পর্যবেক্ষক করা হয়েছে। অসমে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন বর্ষীয়ান নেতা মঙ্গল পাণ্ডে।কেন্দ্রীয় স্তরেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানিকে হরিয়ানা ও ছত্তিসগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতে সংগঠন মজবুত করার লক্ষ্যে তামিলনাড়ুর ইন-চার্জ হয়েছেন দলের সহ-সভাপতি রাম মাধব।

 

উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তাঁর সঙ্গে রয়েছেন জগদীশ পটেল, মেধা কুলকার্নি, প্রদীপ বর্মা এবং আনন্দ ওঝা। মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন বৈজয়ন্ত জয় পাণ্ডা। তাঁর টিমে রয়েছেন অমিত মালব্য, সদানন্দ শেঠ তানাওয়াড়ে ও কমলজিৎ সেহরাওয়াত।দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে বিনয় সহস্রবুদ্ধেকে। তাঁর সঙ্গে রয়েছেন জাময়াং সেরিং নামগিয়াল ও দর্শনা জারদোস। জাতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়া উইংয়ের সমন্বয়কারী হয়েছেন অনিল বালুনি। জাতীয় মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনর করা হয়েছে আশিস ঊষা আগরওয়ালকে।

READ MORE.....