Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পিসি-ভাইপোর আমলে সবুজ সাথীর সাইকেলে কোটি-কোটি টাকা চুরি হয়েছে – শুভেন্দুর

পিসি-ভাইপোর আমলে সবুজ সাথীর সাইকেলে কোটি-কোটি টাকা চুরি হয়েছে – শুভেন্দুর

আগের পিসি-ভাইপোর আমলে জেলায় জেলায় সরকারি মঞ্চ থেকে সাইকেল বিলির নামে আইওয়াশ করা হত। নিম্নমানের যন্ত্রাংশের সাইকেল দেওয়া হতো, যা দু’দিন পরেই ভেঙে বিকল হয়ে যেত। হাজার হাজার সাইকেল বছরের পর বছর সরকারি গুদামে ফেলে রেখে জং ধরিয়ে কোটি কোটি টাকার সরকারি তহবিল চম্পট দেওয়া হত।’ সবুজ সাথী প্রকল্প নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন বিষ্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাওড়ার ঐতিহ্যবাহী ব্যাঁটরার এক বিদ্যামন্দিরে আয়োজিত মেগা প্রশাসনিক সভা থেকে শিক্ষার্থীদের হাতে নতুন কমলা রঙের ‘সারথি’ সাইকেল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার হাজার কোটি টাকার সাইকেল কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

সভায় শুভেন্দুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনিক শীর্ষকর্তারা। দুর্নীতির নেপথ্য রহস্য উন্মোচন করে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ এনে জানান, ‘পাঞ্জাব ও ভিনরাজ্য থেকে সস্তার খুচরো যন্ত্রাংশ ট্রাকে করে এরাজ্যে এনে একত্রিত (অ্যাসেম্বল) করা হত। আর এই যন্ত্রাংশ আনা ও অ্যাসেম্বলিংয়ের নামে মোটা অঙ্কের কোটি কোটি টাকার বরাত বা কন্টাক্ট পেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ সিন্ডিকেট চক্র! আমরা ক্ষমতায় এসে পিসির পরিবারের সেই দুর্নীতিরাজ ও পকেট ভরার খেলা পুরোপুরি বন্ধ করে দিয়েছি।’ এর পাশাপাশি রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের প্রসারে এক যুগান্তকারী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, ‘এবার থেকে ‘সারথি’ প্রকল্পে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মজবুত সাইকেল প্রদান করা হবে।

 

আর এই সাইকেল তৈরির জন্য ভিনরাজ্যের ওপর নির্ভর না করে যে সমস্ত শিল্প সংস্থা বাংলায় কারখানা গড়বে, নবান্নের তরফে তাদের জমি ও সমস্ত পরিকাঠামোগত সহায়তা দেওয়া হবে।’ অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিল্লি রওনা হতেই তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু ইন্ডিয়া জোট নিয়ে বলেন, ‘ইন্ডি জোট অনেক আগেই শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কী করতে যাচ্ছেন? তিনি ‘দিমাগি নকশাল’ আর আজাদি স্লোগান দেওয়া লোকজনের সঙ্গে বসে ছক কষবেন। আমি দিল্লিকে বলব কড়া নজর রাখতে। কোনো দেশবিরোধী শক্তি যেন তাঁর সঙ্গে দেখা করতে না পারে।’ তিনি আরও অভিযোগ করেন, মমতার এক হাতে জামাত আর অন্য হাতে ‘দিমাগি নকশাল’ রয়েছে।

 

শুভেন্দু আরও বলেন, ‘জামাত এখন দিমাগি নকশালদের মূল মন্ত্র দিচ্ছে। ওঁর এক হাতে জামাত আর অন্য হাতে দিমাগি নকশাল।’ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন। সেখানে বিরোধী নেতারা নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে প্রতিবাদের রূপরেখা নিয়ে আলোচনা করতে পারেন। শুভেন্দু অধিকারী রবিবার ভারতের নির্বাচন কমিশন এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিতর্ক নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, যুক্তিসঙ্গত গরমিলের কারণে যে ২৭ লাখ নাম বাদ দেওয়া হয়েছে, তা সরকারি আধিকারিকরা করেননি, করেছে বিচারব্যবস্থা। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আদালতের ওপরই হামলা চালাচ্ছেন।

READ MORE.....