Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিগত সরকারের ভুল নীতিতেই ডুবেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা,শুভেন্দু

বিগত সরকারের ভুল নীতিতেই ডুবেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা,শুভেন্দু

শিক্ষা ক্ষেত্রে রাজ্য প্রথম দশের মধ্যে নেই, যা বিগত সরকারের ভুল নীতির ফল।’ বুধবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে উপস্থিত হয়ে এভাবেই বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বীরসিংহ গ্রামে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘাটালের উন্নয়ন, রাজ্য শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী জানান, ঘাটালের ঐতিহাসিক এই গ্রামটিকে সারা দেশের মানুষের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

 

এজন্য বীরসিংহ গ্রামে পর্যটকদের জন্য নৈশযাপনের ব্যবস্থা করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি গ্রামে স্ট্রিট লাইট বসানো এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি পার্ক নির্মাণের ঘোষণা করেন। স্থানীয় বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের জন্য নতুন বিল্ডিং তৈরির কথা জানান তিনি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ভাবনাকে সামনে রেখে বাল্যবিবাহ, নারীশিক্ষা এবং নেশার বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শিক্ষা ও স্বাস্থ্যের একাধিক সূচকে রাজ্যকে আরও এগোতে হবে। বাল্যবিবাহ এবং নাবালিকাদের মাতৃত্বের মতো সামাজিক সমস্যা ঠেকাতে স্বাস্থ্য ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন তিনি।

 

পাশাপাশি নেশামুক্ত বাংলা গড়তে সীমান্তবর্তী এলাকায় নজরদারি এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথাও বলেন। স্কুলের গ্রন্থাগারগুলিতে বিদ্যাসাগরের লেখা বই আরও বেশি করে রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগরের নারীশিক্ষা, বিধবা বিবাহ এবং সমাজ সংস্কারের ভূমিকার কথা তুলে ধরে তাঁর বক্তব্য, নতুন প্রজন্মের কাছে বিদ্যাসাগরের সাহিত্য ও চিন্তাভাবনা আরও বেশি করে পৌঁছে দেওয়া প্রয়োজন। গ্রন্থাগারে বিদ্যাসাগরের রচনা সংগ্রহের উপর গুরুত্ব দেওয়ার বিষয়টিও এ দিনের অনুষ্ঠানে উঠে এসেছে।

READ MORE.....