তারকা রাজনীতির প্রসঙ্গ টেনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মমতা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কোয়েল মল্লিকের রাজনৈতিক অবস্থান বদল নিয়ে তাঁর প্রশ্ন, কেন নিয়েছিলেন এঁদের? একই সঙ্গে অভিনেত্রী এবং তাঁর বাবা রঞ্জিত মল্লিককে নিয়েও কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, আগামী রাজ্যসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘিরেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তৃণমূলের আমলে একাধিক তারকাকে ভোটের ময়দানে নামানো কিংবা প্রচারে ব্যবহার করার নজির রয়েছে। রঞ্জিত মল্লিককেও একাধিক বার তৃণমূলের কর্মসূচিতে দেখা গিয়েছিল। এমনকি এক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত রেখে তাঁকে প্রশংসা করতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই প্রেক্ষাপটেই কোয়েলকে ঘিরে বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল।তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে থাকার সময়ে কোয়েল এবং তাঁর পরিবার দলের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পরে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।
কুণালের বক্তব্য,রঞ্জিতবাবু বা কোয়েল মল্লিক নিজেদের সম্মানের প্রতি সুবিচার করলেন না।এর পরেই মমতাকে নিশানা করে তাঁর প্রশ্ন, কোয়েলকে রাজনীতিতে এনেছিলেন তৃণমূল নেত্রীই। রঞ্জিত মল্লিককে কলকাতার শেরিফও করেছিলেন মমতা। তা হলে এখন রাজনৈতিক অবস্থান বদলের কারণ কী?কুণালের কথায়, যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তৃণমূলের সাংসদ হতে খুব ভাল লাগছিল। এখন উনি মুখ্যমন্ত্রী নেই, সঙ্গে সঙ্গে বিজেপিতে যেতে হল। তখনই তো প্রশ্ন ওঠে, দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?















