Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দেশজুড়ে সাইবার হামলার আশঙ্কা বন্ধ লেনদেন!

দেশজুড়ে সাইবার হামলার আশঙ্কা বন্ধ লেনদেন!

ইমেল আদানপ্রদান থেকে শুরু করে উড়ান বাতিল পর্যন্ত হয়েছিল টেক সংস্থার বিপর্যয়ের জেরে। তার রেশ কাটতে না কাটতেই এবার ধাক্কা লাগল ব্যাঙ্কিং পরিষেবায়। আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কগুলির গ্রাহকরা বলছেন, তাঁদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিছুই দেখতে পাচ্ছেন না। অনলাইন লেনদেনও করা যাচ্ছে না। গোটা ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে আমজনতার মনে।

সোমবার এই সমস্যার শুরু হয়ে জেপি মর্গ্যান চেজের গ্রাহকদের। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়, টেকনিক্যাল সমস্যার জন্য এমনটা হচ্ছে। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্টের মতো শীর্ষস্থানীয় আর্থিক সংস্থার গ্রাহকরাও অভিযোগ করেন, তাঁদের ব্যাঙ্কের কাজ হচ্ছে না। আমেরিকার অনলাইন পেমেন্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘জেলে’ও অচল হয়ে পড়ে। কেবল মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন লেনদেনই নয়, ব্যাঙ্কের শাখাগুলিতে গিয়েও একই কারণে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা।

READ MORE.....