Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চলতি মরশুমে হচ্ছে না লঙ্কান প্রিমিয়ার লিগ

চলতি মরশুমে হচ্ছে না লঙ্কান প্রিমিয়ার লিগ

এক মাস পরেই দামামা বাজার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। কিন্তু সেই দামামা আর বাজছে না এ বছর। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, এ বছর হচ্ছে না এলপিএল।এলপিএল না হওয়ার পেছনে কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ।আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। মূল আয়োজক ভারত হলেও সহযোগী হিসেবে থাকছে শ্রীলঙ্কাও।আইসিসির নির্দেশনা অনুযায়ী, ২০ দলের বিশ্বকাপে সব ভেন্যুর মান বজায় রাখতে হবে। মেজর টুর্নামেন্টের এটা অন্যতম চাহিদা।

তাই এসএলসি জানিয়েছে, স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সময় প্রয়োজন।ষষ্ঠ এলপিএল শুরুর হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর। আর পর্দা নামার কথা ছিল ২৩ ডিসেম্বর। ভেন্যু হিসেবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে বিবেচনা করা হয়েছিল।ফ্র্যাঞ্চাইজিটি কবে হবে সেটা পরে জানাবে এসএলসি।

READ MORE.....