Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দলেই প্রশ্নের মুখে মহম্মদ সেলিম

দলেই প্রশ্নের মুখে মহম্মদ সেলিম

জন উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর থেকে দলের অন্দরে আপাতত এই প্রশ্নেই বিদ্ধ মহম্মদ সেলিম (Salim-Humayun Meet)। একধাপ এগিয়ে দলের একাংশের দাবি, কফিনে শেষ পেরেক পুঁতে এলেন সাধারণ সম্পাদক!

বাংলায় সিপিএমের নৈতিক অবস্থান হল, ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল এবং ‘সাম্প্রদায়িক’ বিজেপির মতো শক্তিকে পরাস্ত করা। কিন্তু শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির বিরোধিতা করতে গিয়ে হুমায়ুনের সঙ্গে সেলিমের সাক্ষাতে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই মত সিপিএমের একাংশের। কারণ, গত লোকসভা ভোটের সময় তৃণমূলে থাকা হুমায়ুনকে দলেরই একটা অংশ সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিয়েছিল। আলিমুদ্দিনের একাংশের বক্তব্য, এমন নেতার সঙ্গে গোপনে বৈঠক দলের ভাবমূর্তির পক্ষে যথেষ্টই ক্ষতিকর। অনেকের প্রশ্ন, বিষয়টি নিয়ে কেন আলোচনা করা হল না দলে?

READ MORE.....