আসানসোলে দলের নেতা ও কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দা দাদা ও ভাইদের বৃহস্পতিবার ভাইফোঁটা দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য বিজেপির ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি সহ জেলার নেতৃত্ব।
ভাইফোঁটা উপলক্ষে এদিন সকালে আসানসোলের জিটি রোডের এভলিং লজে বিধায়ক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সকালে থেকে সেখানে ভিড় জমান বিজেপির নেতা ও কর্মীরা। বিধায়ক অগ্নিমিত্রা পাল সবাইকে কপালে চন্দনের ফোঁটা দেন ও মিষ্টি মুখ করান। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, এই দিনটা আমাদের কাছে একেবারে অন্য রকম। রাজনীতির মানুষ হিসেবে বছরের সবদিনই মানুষের সঙ্গে থাকি। কিন্তু এই দিনের জন্য সারাবছর অপেক্ষা করে থাকি।














