Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বুদবুদে সায়নী ঘোষের রোড শো-তে জনসমুদ্র

বুদবুদে সায়নী ঘোষের রোড শো-তে জনসমুদ্র

হাতে গোনা আর মাত্র একটা দিন। অর্থাৎ সোমবার প্রচারের শেষ দিন। তাই প্রচারে কোনো রকম খামতি রাখছে না কোনো দল। প্রখর রোদ উপেক্ষা করে গ্রামে-গঞ্জে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। দ্বিতীয় দফার নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভায় রয়েছে ভোটগ্রহণ।

 

গলসি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অলোক কুমার মাঝি। অলোক কুমার মাঝির সমর্থনে রবিবার দুপুরে রোড শো করেন সায়নী ঘোষ। এদিন মানকর হাটতলা থেকে সুসজ্জিত গাড়িতে চেপে রোড শো শুরু হয়। তাসা ও ঢাক-ঢোল নিয়ে কয়েক’শ তৃণমূল কর্মী-সমর্থক এবং জেলা ও ব্লকের নেতাকর্মীরা সেই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা যতই এগোতে থাকে ততই বাড়তে থাকে মানুষের ভিড় এবং উন্মাদনা। শোভাযাত্রা মানকর হাটতলা থেকে শুরু করে পৌঁছানোর কথা ছিল মানকর স্টেশন পর্যন্ত। কিন্তু একাধিক কর্মসূচি থাকায় এবং সময় কম থাকার কারণে মাঝপথেই শোভাযাত্রা শেষ করে সায়নী ঘোষকে বেরিয়ে যেতে হয় অন্য কর্মসূচির উদ্দেশ্যে।
গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি জানিয়েছেন, যেটুকু সময় পাওয়া গিয়েছিল, সেইটুকু সময়ের মধ্যেই তাঁরা কর্মসূচি সম্পন্ন করেছেন।

 

কারণ সময় কম এবং একাধিক কর্মসূচি, তাই সায়নী ঘোষকে পরের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তড়িঘড়ি হেলিকপ্টারে করে বেরিয়ে যেতে হয়। তবে সায়নী ঘোষকে কাছে পেয়ে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল এবং সাধারণ মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে তা দেখে তিনি নিশ্চিত—এবার গলসি বিধানসভাতেও তৃণমূল জিতছে।
সুসজ্জিত গাড়ি থেকে মাইক নিয়ে সায়নী বলেন, ‘দিদি থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে, যুবশ্রী থাকবে; তাই সকল মানুষ যেন দিদিকে ভোট দেয়। এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই।’

READ MORE.....