Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় ওয়ানডে

বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় ওয়ানডে

হ্যামিল্টনের আকাশ শেষ পর্যন্ত মুখ তুলে চাইল না। মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে একটিও বল না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হল। ফলে সিরিজে ২-০ ব্যবধানের লিড ধরে রাখল ভারত। আর ঘরের মাঠে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতার নজির থেমে গেল নিউজিল্যান্ডের। পুরুষদের দ্বিপাক্ষিক ওয়ানডেতে এটিই দ্বিতীয় দীর্ঘতম জয়ের ধারা ছিল। ম্যাচের আগের দিন বিকেল থেকেই হ্যামিল্টনে বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে ধরলেও তা পুরোপুরি থামেনি। মাঠের নিকাশি ব্যবস্থা এতটাই ভাল যে বৃষ্টির ফাঁকে সামান্য বিরতি পেতেই মাঠকর্মীরা দ্রুত পিচ খেলার উপযোগী করে তোলেন। সেই ফাঁকেই টস হয়। এ বারও টস জিতলেন ভারত অধিনায়ক।

 

সফরে আট বারের মধ্যে সাত বার টসে জিতল ভারত। ৪০ ওভারের ম্যাচের আশায় প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু টস-পরবর্তী সাক্ষাৎকার শেষ হওয়ার আগেই ফের ঝমঝমিয়ে নামে বৃষ্টি। কভার সরানোর মতো সময় আর মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ বাতিল ঘোষণা হয়। এ বছর সূচি এতটাই ঠাসা যে নিউজিল্যান্ডের ঘরোয়া মরসুম ঠেসে দেওয়া হয়েছে বসন্তে, যাতে ভারত সফর শেষ করে তারা অস্ট্রেলিয়ায় যেতে পারে। তার উপর এ বারের বসন্ত অন্য বারের চেয়েও বেশি বৃষ্টিভেজা। গত এক সপ্তাহে দু’টি ম্যাচ ছোট করে হলেও শেষ করা গিয়েছিল, সেটাই ভাগ্যের জোর। তবে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য আবহাওয়ার পূর্বাভাস ভাল।

 

শুক্র ও রবিবার মাউন্ট মনগানুইয়ে খেলা হবে। সেখানে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে সিরিজ বাঁচাতে হলে দু’টিই জিততে হবে নিউজিল্যান্ডকে। বড়জোর ড্র করার আশা রয়েছে তাদের। এই ম্যাচ ছিল টেস্ট অধিনায়ক শুভমন গিলের শেষ ওয়ানডে। এ বার তিনি লাল বলের নেটে কড়া অনুশীলনে ঢুকে পড়বেন, কারণ ওয়ানডে সিরিজের পরেই দু’ম্যাচের টেস্ট সিরিজ। গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। নিউজিল্যান্ডও টেস্টের প্রস্তুতির জন্য ম্যাট হেনরিকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু সিরিজের ঠিক আগে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন হেনরি। তাই তাঁকে আরও কিছু দিন জাতীয় দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

READ MORE.....