যতই কর হামলা, জবাব দেবে বাংলা। রণ সংকল্প সভা বীরভূমের রামপুরহাটে বিনোদপুর মাঠ থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনে আড়াইশো আসন সংখ্যা টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী বীরভূমের রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ছিল। রামপুরহাটের বিনোদপুর মাঠে রাজনৈতিক সভা, তারাপীঠ পরিদর্শন, হাসপাতালে সোনালী খাতুনের সাথে সাক্ষাৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নিয়ে জট তৈরি হয়।
নির্ধারিত সময়ে হেলিকপ্টার ওরাতে পারমিশন দেয়নি এমন অভিযোগ সামনে আছে। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনে তৃণমূল। স্বাভাবিকভাবেই দুপুর সাড়ে বারোটায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনোদপুর মাঠে পৌঁছান দুপুর তিনটের পর। সেখানে বক্তব্য রাখেন প্রায় এক ঘণ্টা। এরপর অভিষেক চলে যান রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে বাংলাদেশ ফেরত সোনালী খাতুনের সাথে দেখা করেন তিনি। তারপর তারাপীঠ মন্দির দর্শন। মা তারা কে পুজো দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিনোদপুর মাঠে রাজনৈতিক সভায় অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেখলাম গতকাল অনুব্রত মণ্ডল তারাপীঠে পুজো দিয়ে ২৩০ আসন পাব প্রার্থনা করেছেন। আমি আরো কুড়িটা আসন বাড়িয়ে দিয়ে ২৫০ আসন পাবে তৃণমূল। লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক। বাংলা ভাষায় কথা বললে, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি বাংলা বিরোধী সরকার। এদের একটাও ভোট দেবেন না। অমর্ত্য সেন বিশ্ববরেণ্যে একজন খ্যাতনামা মানুষ। তাঁকে শুনলাম নোটিশ পাঠিয়েছে। এরা আসলে বাংলা বিরোধী। এদিন হাসপাতালে সোনালী খাতুন এর সাথে দেখা করে, তাঁর পুত্র সন্তানের নাম রাখেন আপন।














