এবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের এমপি-এমএলএ আদালতে মামলা রুজু হয়। একাধিকবার আদালতের তরফে সমন পাঠানো হয়।
তবে হাজিরা দেননি অভিষেক। তারপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলা গড়ায় মধ্যপ্রদেশ হাই কোর্টে। পরোয়ানায় স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার সেই নির্দেশই প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেই খবর। তার ফলে যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক।














