Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রুশ ড্রোন হামলায় গুঁড়িয়ে গেল ভারতীয় ওষুধ কারখানা

রুশ ড্রোন হামলায় গুঁড়িয়ে গেল ভারতীয় ওষুধ কারখানা

থামার নাম নেই রুশ-ইউক্রেন যুদ্ধের। বরং সময় যত গড়াচ্ছে, ততই ভয়াবহ হচ্ছে সংঘাত। রবিবার ইউক্রেনের সুমি অঞ্চলে ভয়ংকর ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলায় ভারতীয় শিল্পগোষ্ঠী কুসুমের ওষুধ কারখানা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেন প্রশাসনের দাবি, হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

 

ইতিমধ্যেই হামলার একাধিক ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা।১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কুসুম শিল্পগোষ্ঠী প্রথমে ইউক্রেনে ভারতীয় ওষুধ সরবরাহ করত। ২০০২ সালে সংস্থাটি নিজেদের পণ্য বিক্রির দিকে জোর দেয়। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০০৭ সালে ভারতে এবং ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে ওষুধ কারখানা তৈরি করে কুসুম। ভারতীয় শিল্পপতি রাজীব গুপ্তা এই সংস্থার প্রধান। বর্তমানে প্রায় ৫০ ধরনের ওষুধ উৎপাদন করে কুসুম। ইউক্রেন ছাড়াও উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপিন্স-সহ মোট ৯টি দেশে ওষুধ বিক্রি করে সংস্থাটি।

 

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও সুমির কারখানায় উৎপাদন চালু ছিল। কিন্তু রবিবারের হামলায় কারখানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং উৎপাদন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা বলে জানা যাচ্ছে। হামলায় কারখানার পরিকাঠামোর বড় অংশ গুঁড়িয়ে গিয়েছে।এদিকে, যুদ্ধের তীব্রতা ক্রমশ বাড়ছে। রাশিয়া নিয়মিত দ্রুতগামী শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। তুলনামূলক কম খরচের এই ড্রোন মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়েছে। পাল্টা রাশিয়ার ভূখণ্ডেও ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ। রাশিয়াকে শিক্ষা দিতে ২৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে জেলেনস্কি সরকার।

READ MORE.....