Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হাই কোর্টে গুরুত্ব না পেয়ে এবার ‘সুপ্রিম’কোর্টে অভিষেক

হাই কোর্টে গুরুত্ব না পেয়ে এবার ‘সুপ্রিম’কোর্টে অভিষেক

ডায়ন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টের পর এবার সেই মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাজে লাগাম টানার আবেদন জানিয়েছেন অভিষেক। অভিষেকের বক্তব্য, পুলিশ ও তদন্তকারী সংস্থাকে দেওয়া তথ্য কয়েকটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। তদন্ত চলাকালীন ব্যক্তিগত নথি কীভাবে বাইরে আসছে?তার ফলে ব্যক্তিগত সুনাম, মর্যাদা নষ্ট হওয়ার অভিযোগে তোলেন তিনি। সেই সঙ্গে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে আদালতে জানান অভিষেক।

 

অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার বলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কলকাতা হাই কোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন বিচারপতি রাও। পরে মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তিনি জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে এই মামলার শুনানির প্রয়োজন নেই। আদালতের তালিকা অনুযায়ী শুনানি হবে।

READ MORE.....