Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হু-র পদ থেকে ইস্তফা হাসিনাকন্যা সায়মার

হু-র পদ থেকে ইস্তফা হাসিনাকন্যা সায়মার

একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পদ থেকে ইস্তফা দিলেন। তিনি হু-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ছিলেন। এর আগে তাঁকে অনির্দিষ্টকালের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হয়েছিল, এবার নিজেই পদত্যাগ করলেন তিনি।হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করলে বাদ যাননি সায়মাও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, মায়ের প্রভাবেই তিনি এই পদ পেয়েছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

 

সূচনা ফাউন্ডেশন-এর জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ২৮ মিলিয়ন ডলার সংগ্রহেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিন সফরে আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য এবং জমি জবরদখলেরও অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা।এদিন হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে পদত্যাগপত্র পাঠান সায়মা। তাতে লেখেন, নেতৃত্বের উপর আস্থা নেই এবং প্রায় এক বছর বেতন না পাওয়ায় আর্থিক অবস্থা অসহনীয় হয়ে উঠেছে।

READ MORE.....