দুর্যোগে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যেই এবার শোনা যাচ্ছে, হড়পা বানের জেরে হারশিলে ভেসে গিয়েছে একটি সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত ১০ জওয়ান।
মঙ্গলবার দুপুরে আচমকা ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হড়পা বান আসে। ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, জলের তোড়ে যাচ্ছে বাড়ি, দোকান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে।
মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে।













